একসময় মনের গভীরে জমে থাকা ভালোবাসা, অভিমান, অপেক্ষা কিংবা না-বলা কথাগুলো প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের হাতে আসা একটি খাম ঘিরে অপেক্ষার প্রহর গোনা, চিঠির পাতায় প্রিয় মানুষের হাতের লেখা ছুঁয়ে দেখার আনন্দ কিংবা বহুদিন পর পুরোনো চিঠি খুলে স্মৃতির জগতে হারিয়ে যাওয়া। সবই ছিল জীবনের এক অনন্য অনুভূতি।
সময়ের পরিবর্তনে সেই চিরচেনা আবেগ অনেকটাই আড়ালে চলে গেছে। জায়গা করে নিয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর মুহূর্তেই বার্তা পাঠানোর নানা ডিজিটাল মাধ্যম। তবে প্রযুক্তির দ্রুতগতির পৃথিবীতেও চিঠির আবেদন যে ফুরিয়ে যায়নি, তারই প্রমাণ মিলেছে নওগাঁয় আয়োজিত ব্যতিক্রমী ‘চিঠি উৎসবে’।
চিঠির পাতায় লেখা সত্যিকারের অনুভূতি কখনো মুছে ফেলা যায় না, মানুষ ভুলে গেলেও শব্দগুলো হৃদয়ে নিজের জায়গা রেখে যায়। এমন আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে সোমবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ ডাক বিভাগ।
হারিয়ে যেতে বসা চিঠি লেখার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ডাকসেবার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে কয়েক শ শিক্ষার্থী অংশ নিয়ে কাগজ-কলমে লিখেছেন প্রিয়জনের প্রতি মনের কথা, স্মৃতি আর ভালোবাসার বার্তা।
সকাল থেকেই নওগাঁ সরকারি কলেজ চত্বরে উৎসবকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ-তরুণীদের হাতে কাগজ, কলম ও খাম; কেউ লিখছেন মা-বাবার উদ্দেশে ভালোবাসার কথা, কেউ ভাই-বোনের জন্য স্নেহের বার্তা, আবার কেউ স্মরণ করছেন ফেলে আসা শৈশবের বন্ধু কিংবা প্রিয় কোনো মানুষকে। কারও লেখায় ছিল মনের গভীরে জমে থাকা অনুভূতি, কারও চিঠিতে ফুটে উঠেছে স্মৃতিমাখা দিনগুলোর কথা। ডিজিটাল যোগাযোগের অভ্যস্ত সময়ে কাগজের পাতায় নিজের হাতে অনুভূতি প্রকাশের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে চিঠি পাঠানোর সুযোগ। অংশগ্রহণকারীরা উৎসবস্থলে বসেই নিজেদের পছন্দের মানুষদের উদ্দেশে চিঠি লেখেন। এরপর সেই চিঠি খামে ভরে কলেজ চত্বরে স্থাপিত অস্থায়ী লাল ডাকবাক্সে জমা দেন। অনেকের কাছে এটি ছিল জীবনে প্রথম চিঠি লেখার অভিজ্ঞতা। আবার কেউ দীর্ঘ বিরতির পর ফিরে পান কাগজে কলম ছোঁয়ানোর পুরোনো স্মৃতি। চিঠির খাম, ডাকটিকিট ও ডাকবাক্সের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ডাক বিভাগের ঐতিহ্যবাহী সেবাও যেন নতুন করে ধরা দেয়।
উৎসবের উদ্বোধন করেন ডাক বিভাগ রাজশাহী অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ উপ ডাক বিভাগের পরিদর্শক মো. সানোয়ার হোসেন, নওগাঁ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মু. হযরত আলী, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির যুগ্ম মহাসচিব মো. ইদ্রিস আলী শেখ, শহর পরিদর্শক মো. সাদ্দাম হোসেনসহ ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উৎসবে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নওগাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিয়ান শারমিন। তিনি বলেন, আমি কোনো দিন কাগজে-কলমে চিঠি লিখে কোথাও পাঠাইনি। এটিই প্রথম। আমরা তো সব সময় মেসেঞ্জারে বা ফোনে কথা বলি।
কিন্তু আজ প্রথম নিজের হাতে একটি চিঠি লিখলাম। কাগজের পাতায় নিজের হাতে অনুভূতি লিখে পাঠানোর আনন্দ যে এত বেশি হতে পারে, তা আজ চিঠি না লিখলে বুঝতেই পারতাম না।
শিক্ষার্থী জিয়ান শারমিনের কথায় ফুটে ওঠে নতুন প্রজন্মের কাছে চিঠি লেখার অভিজ্ঞতার ভিন্ন এক আবেদন। তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অভ্যাসের বাইরে এসে নিজের হাতে শব্দ সাজানো, প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে চিঠি লেখা এবং সেই চিঠি ডাকবাক্সে জমা দেওয়ার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন অন্য রকম আনন্দ।
গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, আমি সবশেষ ২০১১ সালে একটি চিঠি লিখেছিলাম। সেটি ছিল প্রথম। আর আজ জীবনে দ্বিতীয়বারের মতো কাগজে চিঠি লিখলাম। চিঠি লেখার সুযোগ পেয়ে এবং বিনামূল্যে চিঠি পাঠাতে পেরে খুব ভালো লেগেছে। ডাক বিভাগের এমন আয়োজনে আমরা খুশি।
দুই শিক্ষার্থীর অভিজ্ঞতা থেকে স্পষ্ট, চিঠি লেখার অভ্যাস কমে গেলেও হাতে লেখা বার্তার প্রতি মানুষের আবেগ এখনো অটুট। প্রযুক্তির পর্দায় কয়েকটি শব্দ লিখে পাঠানোর সঙ্গে কাগজে নিজের হাতের লেখা, অনুভূতি ও স্মৃতি জড়িয়ে দেওয়ার অভিজ্ঞতার রয়েছে আলাদা আবেদন।
একটি চিঠি তাই কেবল কিছু শব্দের সমষ্টি নয়; কখনো তা ভালোবাসার প্রকাশ, কখনো দূরত্ব কমানোর সেতু, আবার কখনো ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক টুকরো স্মৃতি।
ডাক বিভাগের কর্মকর্তারা জানান, উৎসবে শিক্ষার্থীদের কাছ থেকে জমা নেওয়া চিঠিগুলো আয়োজন শেষে সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তাদের মতে, আধুনিক প্রযুক্তির কল্যাণে যোগাযোগের মাধ্যম দ্রুত ও সহজ হয়েছে।
কিন্তু চিঠির গভীরতা, আন্তরিকতা এবং দীর্ঘদিন স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখার যে সুযোগ রয়েছে, তা অন্য মাধ্যমে একইভাবে পাওয়া কঠিন। নতুন প্রজন্মের মধ্যে চিঠি লেখার সুপ্ত অভ্যাস জাগিয়ে তোলা এবং ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাক বিভাগ রাজশাহী অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের সেবাগুলো আধুনিকায়ন করা হয়েছে। দ্রুত পণ্য ও মালামাল পৌঁছে দিতে চালু রয়েছে স্পিড পোস্ট সার্ভিস।
এ সেবার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে বলে তারা জানান। আধুনিক সেবার পাশাপাশি চিঠির ঐতিহ্য ও আবেগকে ধরে রাখার এ উদ্যোগ ডাক বিভাগের কার্যক্রম সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াবে বলেও আশা তাদের।
তিনি আরও মনে করেন, নওগাঁ সরকারি কলেজ চত্বরের অস্থায়ী লাল ডাকবাক্সে জমা পড়া চিঠিগুলো উৎসবের দিন শেষে পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। কিন্তু এসব চিঠির সঙ্গে যে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে থাকল, তার যাত্রা হয়তো আরও দীর্ঘ।
দ্রুতগতির ডিজিটাল জীবনে যেখানে বার্তা আসে, আবার মুহূর্তেই হারিয়ে যায়, সেখানে কাগজের পাতায় হাতে লেখা কয়েকটি শব্দ হয়ে উঠতে পারে বহুদিনের সঙ্গী। নওগাঁর এই চিঠি উৎসব তাই কেবল চিঠি পাঠানোর আয়োজন নয়। বরং নতুন প্রজন্মের হাতে হারিয়ে যেতে বসা এক মানবিক ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার আবেগঘন প্রয়াস।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন