জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে কোটি টাকার সড়ক পাঁচ বছরেই বেহাল,দুর্ভোগে দুই গ্রামের মানুষ

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনট পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ঢালাই সড়ক পাঁচ বছর পার হওয়ার আগেই ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রায় এক মাস ধরে সড়কটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের দৃশ্যমান উদ্যোগ না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই গ্রামের বাসিন্দারা।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তবে নির্মাণের পাঁচ বছর পার হওয়ার আগেই সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চলাচল করতে পারছে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এতে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কটি অল্প সময়ের মধ্যে ভেঙে পড়ায় তারা হতাশ। প্রায় এক মাস ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি। দ্রুত সড়কটি মেরামত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সড়কটির নির্মাণমান ও স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক পাঁচ বছরের মধ্যেই ভেঙে পড়ায় এর নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কারের পাশাপাশি সড়কটি এত অল্প সময়ে কেন ভেঙে পড়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, ‘সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে। সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে পড়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধুনটে কোটি টাকার সড়ক পাঁচ বছরেই বেহাল,দুর্ভোগে দুই গ্রামের মানুষ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত