জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে বিএনপির একাংশের ক্ষোভ বাতিলের দাবি

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার  নাগেশ্বরী উপজেলায়  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

 এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার দোষর জাতীয় পার্টির লোকদের সার ডিলার নিয়োগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা। 

সোমবার  বিকাল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে শুরু হয়ে উপজেলার কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।  সমাবেশে বক্তারা বলেন,গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসন ও নির্যাতন নেতারা ভুলে গেলেও বিএনপির তৃনমুলকর্মীরা ভুলে যায়নি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পূর্নবাসন প্রক্রিয়া কিছুতেই মেনে নেওয়া হবে না।  

সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৫ সার ডিলারের মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টি নেতাদেরকে নিয়োগ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মে নিয়োগ নিয়েছেন বলেও দাবি করেন বক্তারা। 

সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন,  সন্তোষপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সোহেল ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে বিএনপির একাংশের ক্ষোভ বাতিলের দাবি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার  নাগেশ্বরী উপজেলায়  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সারের ডিলার হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

 এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার দোষর জাতীয় পার্টির লোকদের সার ডিলার নিয়োগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সীমাহীন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা। 

সোমবার  বিকাল পাঁচটার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে শুরু হয়ে উপজেলার কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।  সমাবেশে বক্তারা বলেন,গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসন ও নির্যাতন নেতারা ভুলে গেলেও বিএনপির তৃনমুলকর্মীরা ভুলে যায়নি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পূর্নবাসন প্রক্রিয়া কিছুতেই মেনে নেওয়া হবে না।  

সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৫ সার ডিলারের মধ্যে ১০ জনই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টি নেতাদেরকে নিয়োগ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মে নিয়োগ নিয়েছেন বলেও দাবি করেন বক্তারা। 

সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আদম আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন,  সন্তোষপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সোহেল ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত