বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ রাশেদ আলী খলিফা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার তালোড়া রেলস্টেশন এলাকা থেকে রাশেদ আলী খলিফাকে গ্রেপ্তার করা হয়। তিনি পার্শ্ববর্তী কাহালু উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে।
অন্য গ্রেপ্তাররা হলেন—জিয়ানগর বালুকাপাড়া এলাকার আকরাম খাঁর ছেলে নিরব খাঁ সাগর, সাবলা পূর্বপাড়া এলাকার মৃত আ. ওয়াহেদের ছেলে আ. রাজ্জাক ওরফে রুবেল এবং খিদিরপাড়া এলাকার মমতাজের ছেলে সাহিনুর ইসলাম।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার রাশেদ আলী খলিফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে চারজনকে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন