জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রিয়াদে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম

তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ছবি : প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ১৭তম ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (IEF17) সাইডলাইনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অংশীদারদের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সফরের অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরব, কাতার ও আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

​রিয়াদ হামলায় শোক প্রকাশ ও সৌদি সহযোগিতার আশ্বাস সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার নাসের আল কাহতানির সাথে বৈঠকে প্রতিমন্ত্রী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। 

হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে প্রেরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি সরকারের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফশোর ও অনশোর গ্যাস আহরণে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে সৌদি মন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে জ্বালানি নিরাপত্তাসহ সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

​কাতারের সাথে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির সম্ভাবনা একই দিনে কাতার শক্তির (QatarEnergy) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এবং দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা'দ শেরিদা আল-কাবির সাথে বৈঠকে মিলিত হয় বাংলাদেশ প্রতিনিধি দল। এতে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ, বিদ্যমান এলএনজি আমদানি জোরদার করা এবং নতুন দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি সম্পাদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​কাতারের আন্তর্জাতিক পোর্টফোলিও থেকে এলএনজি সরবরাহের পাশাপাশি উৎসের বৈচিত্র্যকরণ নিয়ে আলোচনার পর দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই মন্ত্রী সম্মত হন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তিন পক্ষের সাথে প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত