জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ছবি : প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,  শিবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম। 

প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন  মোকামতলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্য সচিব রোকন উদ দৌলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, রোস্তম আলী,এসকেন্দার আলী সাহানা, জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মুকুল, আবু তাহের,আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় 

দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। 

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে পরিবার থেকেই, যাতে যেকোনো দুর্যোগে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এর আগে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে মহড়ার আয়োজন করা হয়। 

শিবগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান  মহড়াটি পরিচালনা করেন। এ সময় দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ব্যবহারিকভাবে তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত