জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে ঘরের জানালা ভেঙে চুরি: খোয়া গেল স্বর্ণালংকার-মোবাইল

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার এক ভরি ৬ আনা স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর সোনারপাড়া গ্রামে মৃত আব্দুল সামাদের স্ত্রী নিলুফা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। চুরি যাওয়া স্বর্ণালংকার প্রায় ১ ভরি ৬ আনা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে তিনটার দিকে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী নিলুফা আক্তার জানান, মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরের আসবাবপত্র ও জামাকাপড় অগোছালো। এরপর লোহার জানালা ভাঙ্গা দেখে সন্দেহ মনে হলে আলমারিতে রাখা সোনার চেন, হাতের দুটি বালা, আংটি, কানের দুল ও আলমারির উপরে রাখা নোকিয়া বাটন ফোন নেই।
তার দাবি ১ ভরি ৬ আনা সোনা চুরি করে নিয়ে গেছে। তবে কাউকে চিনতে পারেনি তিনি।

ইব্রাহিম খলিলুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, খবর শুনে তার বাড়ীতে মধ্যে রাতে যাই। ঘরের ভিতর গিয়ে দেখি আলমারির পাল্লা ভাঙ্গা ও জামা কাপড় অগোছালো। তার তিন চার লাখ টাকা সোনা এবং মালামাল নিয়ে গেছে। অনেক টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ১ ভরি ৬ আনা সোনা চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হবে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বদলগাছীতে ঘরের জানালা ভেঙে চুরি: খোয়া গেল স্বর্ণালংকার-মোবাইল

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত