জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গুইমারায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাংবাদিকদের মতবিনিময় সভা

ছবি : প্রতিনিধি

“বিএনপির কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আপনারা নির্ভয়ে লিখবেন। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি।এমন প্রত্যাশার কথা জানিয়েছেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। 

সভায় গুইমারার সার্বিক উন্নয়ন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, গণতান্ত্রিক পরিবেশ, দায়িত্বশীল সাংবাদিকতা এবং রাজনৈতিক দল ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সোহাগ বলেন, গুইমারা উপজেলা পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের আবাসস্থল। 

এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা এবং সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কোনো কর্মকাণ্ড বা বক্তব্যের কারণে যেন সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।তিনি বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। তাই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, গুইমারা উপজেলা বিএনপি সব সময় দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের সহযোগিতা করতে চায়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় করলে তা-ও নির্ভয়ে প্রকাশ করার প্রত্যাশা করেন তিনি।

সাইফুল ইসলাম সোহাগ আরও বলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সম্প্রীতির বন্ধন দেখতে চান। গুইমারার উন্নয়ন, শান্তি ও জনকল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা হয়।

অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার, প্রত্যাশা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করে। এ কারণে রাজনীতি ও গণমাধ্যমের মধ্যে সুস্থ, গঠনমূলক ও দায়িত্বশীল সম্পর্ক থাকা প্রয়োজন।

তারা বলেন, সাংবাদিকরা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ার পরিবর্তে সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে চান। 

বিএনপিসহ সব রাজনৈতিক দলের ইতিবাচক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনগণের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা, অনিয়ম ও অসংগতির বিষয়ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করা হবে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গঠনমূলক সমালোচনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা নয়, বরং ভুল সংশোধন, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জনের সুযোগ। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্য তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষা করা।

সাংবাদিকদের কাজের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে প্রেসক্লাব নেতারা বলেন, কোনো ঘটনা বা অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে যথাসময়ে তথ্য ও বক্তব্য পাওয়া গেলে সংবাদ পরিবেশনে ভারসাম্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা সহজ হয়।

একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব। রাজনৈতিক দল ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে ভুল বোঝাবুঝি কমবে, গুজব প্রতিরোধ সহজ হবে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো সম্ভব হবে।

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ পরস্পরের পরিপূরক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক আস্থা থাকা জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাসেম, সহসভাপতি আওলাদ হোসেন বাদল ও এস এম মিলন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ এবং সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমুখ।

গুইমারা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব এবং সদস্য ফারুক হোসেন সুমন, দিদারুল ইসলাম হৃদয়, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।

মতবিনিময় সভায় গুইমারায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করা, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

গুইমারায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত