কৃষকদের উন্নত সেবা প্রদান, গ্রাহকসন্তুষ্টি বৃদ্ধি এবং কৃষিযন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী ‘সোনালিকা সার্ভিস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সার্ভিস ক্যাম্পে ৫০০ জনের বেশি গ্রাহক অংশগ্রহণ করেন। পাশাপাশি ১১০টি ট্রাক্টরে বিনামূল্যে সার্ভিস প্রদান করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে গ্রাহকদের জন্য ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ট্রাক্টরের ফ্রি সার্ভিস, স্পেয়ার পার্টস কেনায় ১০ শতাংশ ছাড় এবং নতুন ট্রাক্টর কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়। এ ছাড়া গ্রাহকদের বিনোদনের জন্য খেলাধুলা ও লটারির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিজনেস ম্যানেজার ইয়াসির ইবনে আসাব।
এ সময় উপস্থিত ছিলেন নর্থওয়েস্ট পার্টের ডিজিএম মাহমুদুর রশিদ, রাজশাহী রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান, নওগাঁ এরিয়া ম্যানেজার পীযূষ কুমার রায় এবং সিনিয়র টেরিটরি ম্যানেজার (সার্ভিস) মারুফ বিল্লাহ।
এ ছাড়া বদলগাছীর মার্কেটিং অফিসার সুজন শাহ, রিকভারি অফিসার সিদ্দিকুর রহমানসহ নওগাঁ এরিয়ার সব সেলস ও রিকভারি অফিসার এবং সার্ভিস টিএসএ সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করা, ট্রাক্টরের নিয়মিত রক্ষণাবেক্ষণে উৎসাহিত করা এবং কৃষকদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিনামূল্যে সার্ভিস, স্বাস্থ্য পরীক্ষা, স্পেয়ার পার্টস কেনায় ছাড় ও নতুন ট্রাক্টর ক্রয়ে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি খেলাধুলা ও লটারির ব্যবস্থা গ্রাহকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।
গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে উন্নত সেবা প্রদান এবং আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন