জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাধবপুরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে বিজয়ী ৩৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৩৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ ধরনের আয়োজন পবিত্র কোরআন চর্চায় উৎসাহ জোগানোর পাশাপাশি হাফেজদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মাধবপুরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে বিজয়ী ৩৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৩৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ ধরনের আয়োজন পবিত্র কোরআন চর্চায় উৎসাহ জোগানোর পাশাপাশি হাফেজদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত