মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া দুই মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ও মিমের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের (এ+) স্বীকৃতিস্বরূপ তাঁদের পড়াশোনায় উৎসাহিত করতে এই উপহার দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আখতার হোসেন নিজাম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও তাঁদের শিক্ষার পথ মসৃণ করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বই বিতরণকালে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সী উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দুই মেধাবী শিক্ষার্থীকে শুভকামনা জানান।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন