জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটে ১৯৮ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে ইউপির সদস্য গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত জাকিরুল ইসলাম ১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। বুলাকীপুর তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। 

এ সময় জাকিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচে তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে ইউপির সদস্য গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত জাকিরুল ইসলাম ১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। বুলাকীপুর তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। 

এ সময় জাকিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচে তল্লাশি করে একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত