জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মাস্টারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাকিব (২২), ধাপ সুখানগাড়ী এলাকার ইলাহী প্রাংয়ের ছেলে রায়হান প্রাং(২৩), গোবিন্দপুর (বানিয়াদিঘী) এলাকার মাহাবুর রহমান ওরফে চবু সওদাগরের ছেলে এরশাদ সওদাগর (৩৮) এবং দুপচাঁচিয়া মন্ডলপাড়া এলাকার রায়হান প্রাংয়ের স্ত্রী জিন্নাহ খাতুন।

এছাড়াও পৃথক অভিযানে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা পূর্বপাড়া এলাকা থেকে মহির উদ্দিন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মাস্টারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাকিব (২২), ধাপ সুখানগাড়ী এলাকার ইলাহী প্রাংয়ের ছেলে রায়হান প্রাং(২৩), গোবিন্দপুর (বানিয়াদিঘী) এলাকার মাহাবুর রহমান ওরফে চবু সওদাগরের ছেলে এরশাদ সওদাগর (৩৮) এবং দুপচাঁচিয়া মন্ডলপাড়া এলাকার রায়হান প্রাংয়ের স্ত্রী জিন্নাহ খাতুন।

এছাড়াও পৃথক অভিযানে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা পূর্বপাড়া এলাকা থেকে মহির উদ্দিন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৩০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত