শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাটমোহর পৌর সদরে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে পৌর সদরের জিরো পয়েন্টে পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফির আয়োজনে ৫০০ অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, এমপি পুত্র কে এম সাঈদ উল ইসলাম কাফি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি জয়দেব কুণ্ডু গণো, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ চাটমোহর শাখার যুগ্ম আহ্বায়ক দেবজিৎ কুণ্ডু বাঁধন প্রমুখ।
এ বিষয়ে কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান, “পৌর সদরের ৫০০ অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।”

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন