জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত মো. রোমান মিয়া (৪৫) গ্রেপ্তার হয়েছেন। 

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার চাঁদের হাসি হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তার রোমান মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় রোমান মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর শুক্রবার (১৬ অক্টোবর) তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার নম্বর দায়রা ৩৪২/২৫ এবং সিআর ৭০১/২৪ (হবিগঞ্জ)।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত মো. রোমান মিয়া (৪৫) গ্রেপ্তার হয়েছেন। 

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার চাঁদের হাসি হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তার রোমান মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় রোমান মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর শুক্রবার (১৬ অক্টোবর) তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার নম্বর দায়রা ৩৪২/২৫ এবং সিআর ৭০১/২৪ (হবিগঞ্জ)।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত