নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ৮টি দুর্গাপূজা মন্ডপে ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক, ভোগডাবুড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়সহ ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে রেয়াজুল ইসলাম কালু বলেন, আমি বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছি ফ্যাসিস্ট ১৫ বছরে দেখিনি কোন পূজা মণ্ডপে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা চাল ও বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা দূর্গা পূজা উদযাপন করেছেন ।
বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশেষ করে এই অঞ্চলের আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে আমাদের ডোমার উপজেলার ১০৫ টি পূজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে মন্ডপ গুলোর উন্নয়ন করবো ।
অনুষ্ঠান শেষে পূজা মন্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে আর্থিক অনুদান ও টি শার্ট তুলে দেন প্রধান অতিথি।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর পক্ষ থেকে টি শার্ট ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু ধর্মালম্বী ব্যাক্তিরা ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন