বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জহুরুল ইসলাম, উপজেলার মোস্তফাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে। তিনি একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিফিরোজ আহম্মেদ: পশ্চিম সুদানগাড়ি এলাকার নাসির উদ্দিন শাহর ছেলে। তিনি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুজনকে শনিবার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন