ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক’ সভায় তিনটি ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহবায়ক ৩ কর্মকর্তা অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কে ওই তিন কর্মকর্তাকে শো-কোজ করার জন্য অনুরোধ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ উপস্থিত থেকে এ অনুরোধ করেন।
এসময় সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম ও বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ছাড়া দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সরদার তিন কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকা ও শো-কোজের বিষয়ে বলেন, সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক এ সভা আহবান করা হয়।
কিন্তু এ সভায় কেন কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি। সংসদ সদস্য মহোদয় নিজে এ সভায় উপস্থিত ছিলেন।
সরকারি এ গুরুত্বপূর্ণ সভায় কেন ওই তিন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন তার কারণ দর্শানোর জন্য পত্র দেয়ার সভা থেকেই নির্দেশ দিয়েছেন তিনি। ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপনে সরকার বিশেষ নির্বাহী আদেশে শনিবার কর্ম দিবস ঘোষণা করে।
ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে উদযাপন উপলক্ষে ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ বিষয়ে সরকারি গুরুত্বপূর্ন এ সভায় এসব সরকারি কর্মকর্তার অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার সামীল। সে কারনে এসব কর্মকর্তাদের কারণ দর্শানোর জন্য ইউএনও কে অনুরোধ করেছি।
উল্লেখ্য এবার এ উপজেলায় ১২২ টি মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ব

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন