জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় এক গৃহবধূকে মারধর ও জখম,থানায় এজাহার

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরায় পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে হোসনে আরা খাতুন (৪০) নামের এক গৃহবধূকেএকা পেয়ে পিতা পুত্র মেয়ে মিলে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ১৬ অক্টোবর রাতে সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা মোছা: হোসনে আরা খাতুন তার পিতার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। 

পথিমধ্যে কলেজ রোডে টিএনটি ওয়ারলেস টাওয়ারের সামনে পূর্ববিরোধের জেরে বিবাদীরা তার ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। হামলায় গৃহবধূর নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

ভুক্তভোগী হোসনে আরা খাতুনের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে মারধর করে এবং তার ভ্যানগাড়ি থেকে নগদ ৪ হাজার ৯০ টাকা ছিনিয়ে নেয়। 

এছাড়া তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তি হয় এবং হামলাকারীরা তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মোঃ এন্তাজ আলি (৬০),এর মেয়ে মোছাঃ সাবিনা খাতুন (২৬), ছেলে মিয়ারাজ হোসেন( ২৮) (সর্ব সাং- কাটিয়া সরকারপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরা)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগীর শারীরিক আঘাতের প্রাথমিক চিকিৎসা রেকর্ড করা হয়েছে এবং এটিকে ‘পুলিশ কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় এক গৃহবধূকে মারধর ও জখম,থানায় এজাহার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত