জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফেনিতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের সড়ক বিভাগের রনির মৃত্যু

ছবি : প্রতিনিধি

ফেনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জে কর্মরত কম্পিউটার অপারেটর সাখাওয়াত হোসেন রনি (২৫) মারা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

এর আগে এদিন বিকালে চট্টগ্রাম থেকে হাজীগঞ্জে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের আজিজ মাষ্টার বাড়ির মৃত আমিনুল হকের ছোট ছেলে। 

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের এসও আবু হানিফ জানান, আজ শনিবার আমাদের অফিস খোলা ছিলো। সকালে প্রয়োজনীয় কাগজ খুঁজতে তাকে (রনি) ফোন দেই। সে চট্টগ্রামে আছে এবং আজকে যে অফিস খোলা এটা তার জানা ছিলো না বলে তাকে জানায়। 

তিনি বলেন,দুপুরের পরে রনির মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি জানায়, ডায়াল কলে আপনার নাম দেখে ফোন দিয়েছি। এই ফোনটি যার, সে হোন্ডা (মোটরসাইকেল) এক্সিডেন্ট করে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। 

আবু হানিফ বলেন,পরে আমার ফুফাতো ভাই ফেনীতে কর্মরত তাকে বিষয়টি জানাই। সে হাসপাতালে গিয়ে রনিকে নিয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেয়। এরপর সীতাকুন্ডে পৌঁছলে এ্যাম্বুলেন্সে মারা যায় রনি। 

নিহতের ফুফা মেজবাহ উদ্দিন জানান, তারা ২ ভাই ৪ বোন। সে সবার ছোট। সম্প্রতি তাঁর স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তার কোন সন্তানাদি নাই। আইনি প্রক্রিয়া শেষে রনির মরদেহ এলাকায় নিয়ে আসা হচ্ছে। বোরবার সকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

মনিহারের ইউপি সদস্য আবুল বাসার জানান, রনি ফেনিতে এক্সিডেন্টে মারা গেছে। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফেনিতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের সড়ক বিভাগের রনির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত