দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ৩৬টি পূজাম-পে ২৪৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পূজাম-পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, পিভিএমের দিকনির্দেশনায় এ নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষে উপজেলার ১টি পৌরসভা চারটি ইউনিয়নে অবস্থিত পূজাম-পগুলোতে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা ২৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন ৯ জন প্লাটুন কমান্ডার (পিসি), ৩৬ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ১৬২ জন পুরুষ ভিডিপি সদস্য এবং ৭২ জন মহিলা সদস্য।
উপজেলার ৯টি পূজাম-পকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায়। এসব ম-পে নিরাপত্তা জোরদার করতে আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকার কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন