জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে বক্স বাজানোকে কেন্দ্র করে দুর্গা মন্দিরে ছুরিকাঘাত,আটক ১

ছবি- প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার সভাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে বক্স বাজানো কে কেন্দ্র করে দুর্গা মন্দিরের ভেতরে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিপু (২০) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় নতুন কুমার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে হামিদপুর গ্রামের দুর্গা মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর গ্রামের অনুকূলের ছেলে নতুন কুমার (২৮) ও বিপ্লবের ছেলে দিপুর (২০)এর  মধ্যে সাউন্ড বক্স বাজানো নিয়ে কথা-কাটাকাটি ও বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নতুন কুমার দিপুকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আনসার সদস্যরা তাকে  আটকে রাখেন। পরে মহাদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নতুন কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত দিপু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,নতুন কুমারকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে বক্স বাজানোকে কেন্দ্র করে দুর্গা মন্দিরে ছুরিকাঘাত,আটক ১

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলার সভাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে বক্স বাজানো কে কেন্দ্র করে দুর্গা মন্দিরের ভেতরে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিপু (২০) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় নতুন কুমার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে হামিদপুর গ্রামের দুর্গা মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর গ্রামের অনুকূলের ছেলে নতুন কুমার (২৮) ও বিপ্লবের ছেলে দিপুর (২০)এর  মধ্যে সাউন্ড বক্স বাজানো নিয়ে কথা-কাটাকাটি ও বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নতুন কুমার দিপুকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আনসার সদস্যরা তাকে  আটকে রাখেন। পরে মহাদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নতুন কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত দিপু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,নতুন কুমারকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত