জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্বজনরা উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্বজনরা উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত