ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
গতকাল রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজার প্রস্তুতি, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন