প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবায় তাঁদের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি (FDIDP) প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আহকাম সাইফুল্লাহ, সিনিয়র অফিসার নাজমুল আলম খোকন ও ইউনিয়ন সমাজকর্মী নুরে আলম সিদ্দিকী বক্তব্য দেন।
এ ছাড়া সমাজকর্মী সাগরিকা, ফ্রেন্ডশিপের টেকনিক্যাল সুপারভাইজার সাহা আলম ও ওয়াহিদুজ্জামান মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর) নির্দেশনা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর আলোকে জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে নিজ নিজ দপ্তরের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, স্বাবলম্বী করে তোলা এবং সমাজের মূলধারায় তাঁদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলে বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপের উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।
ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্প জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে বসবাসরত প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের অ্যাডভোকেসি সভার মাধ্যমে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পাবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন