জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চিরিরবন্দরে মা ও দুই শিশুর মৃত্যু,জিজ্ঞাসাবাদে স্বামীসহ ৩ জন

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। 

রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে স্বর্ণা আখতার তাঁর দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী শাকিল হোসেন, তাঁর শ্বশুর ও শাশুড়িকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে মা ও দুই শিশুর মৃত্যু,জিজ্ঞাসাবাদে স্বামীসহ ৩ জন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। 

রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে স্বর্ণা আখতার তাঁর দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী শাকিল হোসেন, তাঁর শ্বশুর ও শাশুড়িকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত