দিনাজপুরের নবাবগঞ্জে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের মাধ্যমে স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘সুস্থ জীবন অন্বেষণ কেন্দ্র’ নামে একটি শারীরিক ও ক্রীড়া শিক্ষামূলক সংগঠনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার সময় নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ।
দেওগাঁ ইমাম বখশ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ক্রীড়াবিদ ইউনুছ আলী,উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ ও বিশিষ্ট ব্যবসায়ী মহররম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু বলেন, বিভিন্ন বয়সী মানুষের জন্য শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত অনুশীলনের পরিবেশ গড়ে তোলাই এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি বয়স্কদের সক্রিয় ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম ফতেহ বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ, সব বয়সী মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন