জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাজীগঞ্জে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি : প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন,“সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় চর্চা সমাজে বয়ে আনে আলোর বার্তা।” সুস্থ ধারার সংস্কৃতি সামাজিক পরিবর্তন ও মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আখন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলম ভূঁইয়া, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের চাঁদপুর জেলা সভাপতি পরেশ মালাকারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা এবং সংগঠনের অন্যান্য নেতারা।

হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা ও সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মিলি সাহার তত্ত্বাবধানে স্থানীয় খুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে ধর্মীয় উৎসবের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সমন্বয়ে হাজীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হাজীগঞ্জে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত