জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আইনের দৃষ্টিতে সবাই সমান

ধর্ম যার যার, দেশ সবার’—দুর্গাপূজার মণ্ডপে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি- প্রতিনিধি

কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেছেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে আব্দুল বারী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিএনপির অঙ্গসংগঠনের নেতারা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার সদস্যসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, দেশ সবার’—দুর্গাপূজার মণ্ডপে প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত