জয়পুরহাট    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পূর্বধলায় পুলিশের সেবা গতিশীল করতে গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন

ছবি- প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নতুন গাড়ি উপহার দিয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২০ অক্টোবর/২৬) সকালে তদন্তকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এর কাছে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন।

এ সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ নিরলসভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন এই গাড়িটি বহরে যুক্ত হওয়ায় পূর্বধলা থানা ও শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশি সেবার পরিধি আরও বাড়বে। রাতের টহল কার্যক্রম জোরদার, যে কোনো জরুরি ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশি সহায়তা পৌঁছে দেওয়া এখন আরও সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান, নেত্রকোণার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো: সেন্টু মিয়া,

পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ফকির মো:সায়েদ আল মামুন শহীদ ফকির,গৌরীপুর উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল,পূর্বধলা যুবদলের সিনিয়র আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ সহ  বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পূর্বধলায় পুলিশের সেবা গতিশীল করতে গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত