জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
২২ অক্টোবর, বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের রৌমারী-বকশীগঞ্জ সড়কের রহিমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিজিবি এই অভিযান পরিচালনা করে।
আটক চোরা কারবারিরা হলেন- টাঙ্গাইল জেলার কলমপাড়া এলাকার রামচন্দ্র সাহার ছেলে রিপন সাহা (৪৩) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার আব্বাস আলীর ছেলে আলালউদ্দিন (৫৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ ঝাওডাঙ্গা বিওপির একটি টহল দল এই অভিযান চালায়। তখন রৌমারী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদ ও জব্দ করা প্রাইভেট কারের আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মালামালসহ আটক দুজনকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিজিবির কাছ থেকে হস্তান্তর করা আটক দুই চোরা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন