জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। 

এ সময় ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে মো. লুদন মিয়া (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো.এরফান আলীর স্ত্রী মোসা. জোহরা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। 

এ সময় ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে মো. লুদন মিয়া (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো.এরফান আলীর স্ত্রী মোসা. জোহরা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত