জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মেধাবীদের সম্মানিত করার পাশাপাশি

দশমিনাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত গড়তে হবে,ইউএনও

ছবি : প্রতিনিধি

দশমিনায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহমুদ হাসান মৃধা।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ এলকোর দাখিল মাদ্রাসায় ‘আলোর দিশারী মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পঞ্চম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে। ব্যর্থতা বা বাধা এলেও হাল ছেড়ে দেওয়া যাবে না। 

নিজের পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ দেওয়া গেলে ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারবে। এ ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেধাবীদের সম্মানিত করার মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও ভালো কিছু করার স্পৃহা তৈরি হয়।

সামাজিক সমস্যা প্রসঙ্গে ইউএনও বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এসব অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

দশমিনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব, মনোমালিন্য ও সংঘাতের কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগ ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ দশমিনা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আলহাজ আব্দুল ওয়াহাব মৃধার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মো. শাহ আলম মৃধা, মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি। এ ছাড়া বেতাগী সানকিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ পঞ্চায়েত, জালাল মেলকারসহ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে পঞ্চম থেকে দশম শ্রেণির ১৯ জন শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দশমিনাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত গড়তে হবে,ইউএনও

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত