পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে চাটমোহর পৌরসভার ডাক্তার আলহাজ্ব জয়েন উদ্দিন স্কুলের ডাক্তার শহিদুল্লাহ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
পাবনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এম জাকারিয়া, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, অধ্যক্ষ মোতাহার আলী, মাহবুবুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং গোলজার হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনভুক্ত ১৪টি কিন্ডারগার্টেনের মোট ২৩৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। অতিথিবৃন্দ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন