নওগাঁর রাণীনগরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণালংকার, চাঁদি ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরি করে যাবার সময় দেখে ফেলায় ওই বাড়ির গৃহবধুকে মারধর করেছে চোরেরা। শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে ফিরোজ মন্ডলের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
ফিরোজ মন্ডল জানান, শনিবার গভীর রাতে চোরেরা তার দু’তলা বাড়ির জানালা দিয়ে ঢুকে তালার সিঁড়ি বেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর ঘরের মধ্যে ঢুকে গলার মালা, হাতের চুড়ি, কানের দুল, পায়ের নুপুরসহ এক ভরি এক আনা স্বর্ণালংকার ও সাত ভরি চাঁদির গহনা এবং নগদ এক লাখ টাকা, একটি ফুটবল ও একজোড়া জুতা চুরি করে। তার স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘুম থেকে ওঠে বাড়ির মধ্যে লোকজন দেখতে পায়। এ সময় চোরেরা তার স্ত্রীকে মারধর করে পালিয়ে যায়।
ফিরোজ মন্ডল আরও জানান, তিনি আবাদপুকুর বাজারে রাতে পাহারাদারের কাজ করেন। ফলে বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে। তিনি বলেন, চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশক জাতীয় কিছু একটা ঔষধ স্প্রে করেছিল। ফলে বাড়ির অন্যান্য লোকজন বিভোর ঘুমে ছিল।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্তে কাজ চলছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন