জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে বিজিবির অভিযানে ভারতীয় হুইস্কি জব্দ

ছবি : প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বিজিবির অভিযানে ভারতীয় হুইস্কি জব্দ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত