নওগাঁর আত্রাইয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গৌরব কুমার প্রামাণিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বাবা গৌতম চন্দ্র প্রামাণিক বাদী হয়ে আত্রাই থানায় মামলাটি দায়ের করেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহাদিঘি বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরব কুমার প্রামাণিক নাটোরের সিংড়া উপজেলার দিঘলগ্রাম এলাকার গৌতম চন্দ্র প্রামাণিকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গৌরব মোটরসাইকেল নিয়ে সান্তাহার থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিএনজিচালক মো. সাগর হোসেনকে অভিযুক্ত করে নিহতের বাবা থানায় মামলা করেছেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন