জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় ডিবির অভিযানে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১

ছবি : প্রতিনিধি

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫টি জাল এক হাজার টাকার নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর থানার চকবাড়িয়া দক্ষিণপাড়ায় রুহুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁর হেফাজত থেকে এসব জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নওগাঁয় ডিবির অভিযানে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫টি জাল এক হাজার টাকার নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর থানার চকবাড়িয়া দক্ষিণপাড়ায় রুহুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁর হেফাজত থেকে এসব জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত