জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শ্যামনগরে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

ছবি : প্রতিনিধি

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের সদস্যদের জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুদবার সকাল ৯:০০ টায় (২৮ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ১৮ জন সদস্য জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: গোলাম মোস্তফা, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য বলেন, আমরা গাবুরাবাসী গাবুরা ইউনিয়নে আইলার পর থেকে বহু বেসরকারি সংস্থার কাজ দেখেছি। কিন্তু বর্তমানে ফেইথ ইন এ্যাকশনের কাজ অন্য সংস্থার চেয়ে আলাদা। 

হাঁস-মুরগি পালন বিষয়ে দক্ষতা উন্নয়নে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সেখান থেকে শিখে বাড়িতে হাঁস-মুরগির ছোট খামার গড়ে তোলা সম্ভব। নিজেদের জীবন-জীবিকার উন্নয়ন করা সম্ভব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্যামনগরে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের সদস্যদের জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুদবার সকাল ৯:০০ টায় (২৮ অক্টোবর ২০২৬) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ১৮ জন সদস্য জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: গোলাম মোস্তফা, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য বলেন, আমরা গাবুরাবাসী গাবুরা ইউনিয়নে আইলার পর থেকে বহু বেসরকারি সংস্থার কাজ দেখেছি। কিন্তু বর্তমানে ফেইথ ইন এ্যাকশনের কাজ অন্য সংস্থার চেয়ে আলাদা। 

হাঁস-মুরগি পালন বিষয়ে দক্ষতা উন্নয়নে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সেখান থেকে শিখে বাড়িতে হাঁস-মুরগির ছোট খামার গড়ে তোলা সম্ভব। নিজেদের জীবন-জীবিকার উন্নয়ন করা সম্ভব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত