দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুব দলের উদ্দোগে ২৮ অক্টোবর বুধবার বিকেলে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাহারোল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন