জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

স্থায়ী ডিপো নির্মাণে উদ্যোগ

সান্তাহার রেলওয়ে জংশনে ফিরছে তেলের হেড ডিপো

ছবি- প্রতিনিধি

বগুড়ার সান্তাহার ঐতিহ্যবাহী রেলওয়ে জংশনে দীর্ঘদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া রেলওয়ের তেলের হেড ডিপো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশির দশকে বিলুপ্ত হওয়া এই ডিপোটি নতুন করে স্থাপনের লক্ষ্যে রেলওয়ের ৭ নম্বর ইয়ার্ডের পরিত্যক্ত জায়গা নির্ধারণ করা হয়েছে।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সান্তাহারে স্থায়ী তেলের ডিপো নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। 

এ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে (বিবিসি) থেকে একটি চিঠি আসার পরপর শুক্রবার সকাল ১১টায় সান্তাহার পৌরসভার পক্ষ থেকে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে পৌরসভার প্রকৌশলী, সাবেক কাউন্সিলর, পৌরসভার সার্ভেয়ার ও বিএনপির নেতা-কর্মীরা প্রস্তাবিত স্থানটি সরেজমিনে পরিদর্শন, মাপজোখ ও জরিপ করা হয়। পাশাপাশি ডিপো নির্মাণের জন্য জায়গাটির স্কেচ তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরিপ ও স্কেচ পাঠানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই সেখানে একটি স্থায়ী তেলের ডিপো নির্মাণের আশা করা হচ্ছে।

এ বিষয়ে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ডিও লেটার প্রদান থেকে শুরু করে ডিপো নির্মাণের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক  পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সান্তাহার রেলওয়ে জংশনের ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তেলের হেড ডিপোটি পুনরায় চালু করা সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি সান্তাহার জংশনের গুরুত্ব ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে। ডিপোটি স্থাপনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে সান্তাহার রেলওয়ে জংশনে হারানো ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আবারও ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সান্তাহার রেলওয়ে জংশনে ফিরছে তেলের হেড ডিপো

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত