দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ ও ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৭ হাজার ২০০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপি পৃথকভাবে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ ও ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৬৭ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো চোরাকারবারি বা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন