জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফ্রেন্ড সার্কেল

কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন একতা ক্লাব

ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ভিড় জমান এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

​টুর্নামেন্ট আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, "তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।"

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন একতা ক্লাব

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ভিড় জমান এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

​টুর্নামেন্ট আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, "তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।"

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত