জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গ্রামবাসীর বিরুদ্ধে

ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার সকালে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের ওমরোবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওমরোবাড়ি গ্রামের সামিউল মুন্সির একটি গরু ছুটে গেলে খোরশেদ নামে এক ব্যক্তি সেটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন স্থানীয়রা। 

বিষয়টি দেখে খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন প্রতিবাদ করলে তিন-চারজন গ্রামবাসী তাকে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার সকালে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের ওমরোবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওমরোবাড়ি গ্রামের সামিউল মুন্সির একটি গরু ছুটে গেলে খোরশেদ নামে এক ব্যক্তি সেটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন স্থানীয়রা। 

বিষয়টি দেখে খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন প্রতিবাদ করলে তিন-চারজন গ্রামবাসী তাকে মারধর করেন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত