জয়পুরহাট    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি- প্রতিনিধি

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জয়পুরহাট পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

​পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। 

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, এবং জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ।

​এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

​অভিযান চলাকালে শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় ও পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জয়পুরহাট পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

​পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। 

এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া, এবং জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ।

​এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা-বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

​অভিযান চলাকালে শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় ও পকেট এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত