জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ‘দক্ষ যুব গড়ব দেশ’ স্লোগানে জাতীয় যুব দিবস উদযাপিত

ছবি- প্রতিনিধি

“দক্ষ যুব গড়ব দেশ” ও “সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস  উদযাপিত হয়েছে। রবিবার সকালে  দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র‍্যালির পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতর হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদফতর, জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন,  জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, যুব উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদফতর বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম এবং আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়া যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রেখে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ‘দক্ষ যুব গড়ব দেশ’ স্লোগানে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

“দক্ষ যুব গড়ব দেশ” ও “সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস  উদযাপিত হয়েছে। রবিবার সকালে  দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র‍্যালির পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতর হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদফতর, জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন,  জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, যুব উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদফতর বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম এবং আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়া যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রেখে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত