জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

পানি নিস্কাশনের বন্ধের আশঙ্কা

উলিপুরে নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা

ছবি- প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বেলিব্রিজের উত্তর পাশে নদী খননের হেললার মাটি কেটে নদী ভরাটের  চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয়  জনসাধারণের মধ্যে সুবিধা বঞ্চিতার  আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি খাস জমিতে সংরক্ষিত নদীর হেললার  মাটি কেটে নদী ভরাট করে আবাদী জমি তৈরীর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে নদীর পানি চলাচলের  নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সমাজ সেবক ফজলুল হক। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর বেলি ব্রীজ সংলগ্ন উত্তর দিকে বামনী নদীর পশ্চিম পাড়স্থ হেলনা কেটে নদী ভরাট করে জমি তৈরির আপ্রাণ চেষ্টা করছেন নদীর পশ্চিম দিকে বসবাস রত ভেলুর খামার নিবাসী মো: নূর আমীন, মো: নূর আলম ও নূর আমীনের স্ত্রী মোছা: শাহানাজ বেগম। 

নদী খননের ফলে পানি নিষ্কাশনের পথ সুগম হয়েছে। ফলে ফসল উৎপাদন দিগুণ হয়েছে। কিন্তু নদী ভরাট করে জমি তৈরি হলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে আর সরকারের নদী খননের উদ্দেশ্য বিফলে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জমির মালিকগণ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

উলিপুরে নদীর হেললার মাটি কেটে নদী ভরাটের চেষ্টা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বেলিব্রিজের উত্তর পাশে নদী খননের হেললার মাটি কেটে নদী ভরাটের  চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয়  জনসাধারণের মধ্যে সুবিধা বঞ্চিতার  আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি খাস জমিতে সংরক্ষিত নদীর হেললার  মাটি কেটে নদী ভরাট করে আবাদী জমি তৈরীর চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ তুলে নদীর পানি চলাচলের  নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সমাজ সেবক ফজলুল হক। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর বেলি ব্রীজ সংলগ্ন উত্তর দিকে বামনী নদীর পশ্চিম পাড়স্থ হেলনা কেটে নদী ভরাট করে জমি তৈরির আপ্রাণ চেষ্টা করছেন নদীর পশ্চিম দিকে বসবাস রত ভেলুর খামার নিবাসী মো: নূর আমীন, মো: নূর আলম ও নূর আমীনের স্ত্রী মোছা: শাহানাজ বেগম। 

নদী খননের ফলে পানি নিষ্কাশনের পথ সুগম হয়েছে। ফলে ফসল উৎপাদন দিগুণ হয়েছে। কিন্তু নদী ভরাট করে জমি তৈরি হলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে আর সরকারের নদী খননের উদ্দেশ্য বিফলে যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জমির মালিকগণ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত