জয়পুরহাট    রোববার, ০১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

তেরখাদায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ছবি- প্রতিনিধি

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিস্ তাহমিনা সুলতানা নীলা বলেন, যুবরাই পারে বেকারত্ব, দারিদ্র, মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে। তিনি বলেন, যুব সমাজ যদি নিজেদের দক্ষ করে গোড়ে তোলে তাহলে কোনো বাধাই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। 

তিনি আরও বলেন, শুধু  সরকারি চাকরির সুযোগ নয়, যুবদের মেধা মনন কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অন্যদেরও  কাজে লাগাতে হবে। তিনি,  যুব সমাজকে সততা ও দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন। তিনি  আজ  ১ নভেম্বর সকাল ১১টার দিকে  জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।  

 উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসারের  কার্যালয়ের আয়োজনে  অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে  স্বাগত বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিলার অতিশ সরদার, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাধেশ্যাম ঘোষ, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পলাশ কুমার দাস ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব এবং মহিলা যুবরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।  জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো-"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"। এর আগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০১ নভেম্বর ২০২৬

তেরখাদায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত