জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামে বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্ট-২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। কামার গ্রাম আদর্শ কৃষি যুব সমবায় সমিতি এবং কামার গ্রামবাসী আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, যুবদল নেতা ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল-আমিন বিশ্বাস। টুর্নামেন্টে সভাপতি করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ও কৃষক দলের নেতা আগামীতে স্থানীয় ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান জুয়েল।
টুর্নামেন্টে বিজয়ী দলকে একটি বড় খাসি ও রানার আপ দলকে একটি রাজ হাঁস পুরুস্কার দেওয়া হবে। টুর্নামেন্টটি সঠিক ও সুশৃঙ্খল ভাবে পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে কাজ করবেন আঃ আওয়াল, আইনুল মন্ডল, ফরহাদ হোসেন, শহিদুল হোসেন, শাহিন আলম ও শাকিব হাসান সহ অনেকেই।
টুর্নামেন্টটি ৮'দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট উপজেলার পালশা বনাম পাঁচবিবির সোনাকুল দল অংশগ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি উপভোগ করতে বহু নারী-পুরুষ মাঠে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন