জয়পুরহাট    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে দুই মটরসাইকেল সংঘর্ষে নিহত-২

ছবি : প্রতিনিধি

ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা মডেল মসজিদের সামনে দুই দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও লোকাল থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর ) সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে ঢাকা থেকে খুলনা গামী লেনের  ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো, ইজাজুল কাজী(২০) সে ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্ৰামের দুলাল কাজীর ছেলে। নিহত অপরজন স্বাধীন সরকার (২০), সে নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের শাহাদাত সরকারের ছেলে।

আহতরা হলো, ইয়াসিন (২৮), সে নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের আব্দুর রহমান, আহত অপরজন হলো রাজন(২১) সে পৌরসভার ভারইডাঙ্গা গ্ৰামের শওকতের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দ্রুতগামী দুটি মটরসাইকেল ইন্টারচেঞ্জ এড়িয়ার খুলনাগামী লেন অতিক্রম করছিল। বেপরোয়া গতির কারণে মডেল মসজিদের সামনে আসতেই একটি মটরসাইকেল সামনে থাকা অপর 

মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে গুঁড়া গুঁড়া হয়ে যায়। ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। 

আহত হয় অপর দুই আরোহী। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই। নিহতদের লাশ থানায় রয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের লাশ হস্তান্তর করা হবে।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে দুই মটরসাইকেল সংঘর্ষে নিহত-২

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা মডেল মসজিদের সামনে দুই দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও লোকাল থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর ) সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে ঢাকা থেকে খুলনা গামী লেনের  ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো, ইজাজুল কাজী(২০) সে ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্ৰামের দুলাল কাজীর ছেলে। নিহত অপরজন স্বাধীন সরকার (২০), সে নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের শাহাদাত সরকারের ছেলে।

আহতরা হলো, ইয়াসিন (২৮), সে নগরকান্দা থানার জিয়াখুলি গ্ৰামের আব্দুর রহমান, আহত অপরজন হলো রাজন(২১) সে পৌরসভার ভারইডাঙ্গা গ্ৰামের শওকতের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দ্রুতগামী দুটি মটরসাইকেল ইন্টারচেঞ্জ এড়িয়ার খুলনাগামী লেন অতিক্রম করছিল। বেপরোয়া গতির কারণে মডেল মসজিদের সামনে আসতেই একটি মটরসাইকেল সামনে থাকা অপর 

মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে গুঁড়া গুঁড়া হয়ে যায়। ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। 

আহত হয় অপর দুই আরোহী। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই। নিহতদের লাশ থানায় রয়েছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের লাশ হস্তান্তর করা হবে।  

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত